জাতীয় ২০ ডিসেম্বর, ২০২৪ ১২:৪৮

উত্তরায় রেস্টুরেন্টে আগুন

ধোঁয়ায় আচ্ছন্ন পুরো ভবন, আটকে আছেন অনেকেই

জ্যেষ্ঠ প্রতিবেদক    
রাজধানীর উত্তরায় একটি ছয়তলা ভবনের নিচতলায় রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। তবে ধোঁয়ায় আচ্ছন্ন পুরো ভবন এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

অন্যদিকে নিচতলায় আগুনের ফলে ভবনের ওপরে থাকা বেশ কয়েকজন আটকা পড়েছেন। তাদের উদ্ধারেও কাজ করছে ফায়ার সার্ভিস।

ধোঁয়ায় আচ্ছন্ন পুরো ভবন, আটকে আছেন অনেকেই

স্থানীয়রা জানান, উত্তরা ১২ নম্বর সেক্টরের লাভলীন রেস্টুরেন্টের নিচতলায় গ্যাসের লাইন থেকে আগুনের সূত্রপাত। ভবনের ওপরে আবাসিক বাসিন্দারা থাকতেন। তারা অনেকেই আটকা পড়েছেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, বর্তমানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। নিচতলায় আগুনের সূত্রপাত হলেও কিছুটা আগুনের বেগ কমেছে।

তিনি জানান, ধোঁয়ায় আচ্ছন্ন ভবনটি। আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিটিএল গাড়ি নেওয়া হয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।

সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রেস্টুরেন্টটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আটটি ইউনিট যায়। পরে আরেকটি ইউনিট যোগ দেয়। বর্তমানে নয়টি ইউনিট কাজ করছে।