জ্যেষ্ঠ প্রতিবেদক
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে পৌঁছেছেন। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের নিয়ে উড্ডয়ন করে কাতারের আমিরের পাঠানো বিশেষ উড়োজাহাজ ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’। অ্যাম্বুলেন্সটি কাতারের দোহায় যাত্রাবিরতি করে বাংলাদেশ সময় বুধবার বিকেল ২টা ৫৮ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

















