জাতীয় ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৪৭

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট

ঢামেক প্রতিবেদক
রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।

রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে পরে রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

একাধিক সূত্রে জানা যায়, ব্যবসায়ী আনোয়ার হোসেনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এ সময় তার পায়ে এবং পিঠে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকটি আঘাত করা হয়েছে।

দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ভুক্তভোগীর দোকান বনশ্রী ডি ব্লক এ। প্রতিদিন তিনি দোকান থেকে এ সময় বাসায় যান। আজকে দোকান থেকে বাসায় যাওয়ার সময় তাকে তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে। এ সময় তার কাছ থেকে স্বর্ণাঙ্কার লুট করে নিয়ে যায়। এছাড়া তাকে লক্ষ্য করে ছিনতাই ক্যারিয়ার গুলি ছুঁড়ে এবং ছুরিকাঘাত করে। ঘটনাটি ভুক্তভোগীর বাসার সামনেই ঘটে। ভুক্তভোগী আমাদের জানিয়েছেন তার কাছ থেকে প্রায় 200 ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে ছিনতেকারীরা। 

চিনতে কারীদের কাউকে আটক করা গেছে কিনা বা তাদেরকে চিহ্নিত করা গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে এখনো আটক করা যায়নি বা চিহ্নিত করা যায়নি। তবে ইতিমধ্যে আমরা ঘটনাস্থলে আছি এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। ছিনতাইকারীদের সনাক্ত করে তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।