জাতীয় ১৩ নভেম্বর, ২০২৫ ০৮:৫৩

রোববার বন্ধ থাকবে থাই ই-ভিসার পেমেন্ট সুবিধা

কূটনৈতিক প্রতিবেদক
থাইল্যান্ডের ই-ভিসার জন্য পেমেন্ট সুবিধা রোববার (১৬ নভেম্বর) বন্ধ থাকবে।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার থাই দূতাবাস ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, আগামী ১৬ নভেম্বর সার্ভার রক্ষণাবেক্ষণের কাজে একদিনের জন্য ই-ভিসার পেমেন্ট সিস্টেম বন্ধ রাখা হবে। ১৭ নভেম্বর থেকে পুনরায় পেমেন্ট সার্ভিস চালু করা হবে।