নিজস্ব প্রতিবেদক
ঋণ জালিয়াতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন।
শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তানভীর মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া জেলার হাজী কালু মাহমুদের ছেলে। তার কয়েদি নং-৬৩৭৩/এ। তিনি রমনা থানা ও কাফরুল থানার মামলায় দীর্ঘদিন কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডের ১৯ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ।
তিনি বলেন, শনিবার দুপুরে অসুস্থতা বেড়ে গেলে হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে কারাগার থেকে হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়। বিকেল ৪টায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের নির্দেশে তাকে এক্সট্রা বেড-১৯ নম্বরে রাখা হয়েছিল। হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
- বঙ্গাব্দ, ০৩ নভেম্বর ২০২৬ ইং, মঙ্গলবার
আরো খবর
মিরপুরে আজও সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
২ নভেম্বর, ২০২৬
সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন
২ নভেম্বর, ২০২৬
তাহসিফ-দীপের সঙ্গে মাঠে ছিলেন আরও অনেকে, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
৩১ অক্টোবর, ২০২৬
‘পলায়নের’ অভিযোগে চাকরি গেল হারুন অর রশীদের
৩১ অক্টোবর, ২০২৬
সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন ফারুক
প্রকাশক কর্তৃক শাহ্ আলী টাওয়ার (৬ষ্ঠ তলা), ৩৩ কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। ফোনঃ ০২-৮১৮০২০২।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আমাদের কাগজ (২০১২-২০২০)













