নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বাড্ডার লিংক রোডে রাইদা ও ভিক্টর পরিবহনের দুই বাসের মধ্যে চাপা পড়ে আবুল কাশেম আজাদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ইউসিবি ব্যাংকের খিলক্ষেত শাখার সাপোর্ট ষ্টাফ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
নিহত আবুল কাশেম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। তিনি পরিবার নিয়ে খিলক্ষেত এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের সহকর্মী ইফতেখার হোসেন জানান, আজ (মঙ্গলবার) সন্ধ্যার দিকে অফিসের কাজ শেষে বাড্ডার লিঙ্ক রোড দিয়ে বাসায় ফিরছিলেন আবুল কাশেম। রাস্তার পারাপারের সময় রাইদা ও ভিক্টর নামে যাত্রীবাহী দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিক্টর ও রাইদা পরিবহনের বাস দুটি পুলিশ হেফাজতে রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।
- বঙ্গাব্দ, ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং, রবিবার
আরো খবর
কঠোর বন্দর কর্তৃপক্ষ: শ্রমিকদের শাটডাউন ও পুলিশের নিষেধাজ্ঞা
১ ফেব্রুয়ারি, ২০২৬
বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
১ ফেব্রুয়ারি, ২০২৬
১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!
৩১ জানুয়ারি, ২০২৬
নির্বাচন সামনে রেখে বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’
৩১ জানুয়ারি, ২০২৬
ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮
৩১ জানুয়ারি, ২০২৬
বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
৩০ জানুয়ারি, ২০২৬
সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন ফারুক
প্রকাশক কর্তৃক শাহ্ আলী টাওয়ার (৬ষ্ঠ তলা), ৩৩ কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। ফোনঃ ০২-৮১৮০২০২।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আমাদের কাগজ (২০১২-২০২০)













