ডেস্ক নিউজ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) জন্য ১৬৩টি যানবাহন সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৭ জানুয়ারি) অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়।
সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বিষয়টি জানান।
তিনি জানান, তিন ধরনের এসব গাড়ির মধ্যে থাকবে ৩টি জিপ, ১০০টি টহল পিকআপ এবং ৬০টি শীতাতপনিয়ন্ত্রিত মাইক্রোবাস। তবে আগামী ১২ ফেব্রুয়ারির আগে এসব গাড়ি কেনা সম্ভব হবে না। পরবর্তী সরকার এসে এসব গাড়ি কিনবে বলে উল্লেখ করেন তিনি।
জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে এসব গাড়ি কেনার খরচ বহন করা হবে। ‘র্যাব ফোর্সেসের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব যানবাহন কেনা হবে। উন্মুক্ত ক্রয় পদ্ধতিতে কেনার কথা থাকলেও এখন সেগুলো সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হবে।
প্রকল্পটি ২০১৮ সালে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া হয়। তখন প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৩৪ কোটি টাকা। পরে ২০৭ কোটি টাকা কমিয়ে প্রকল্পের মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হয় এবং সংশোধিত ব্যয় দাঁড়ায় ৮২৭ কোটি টাকা।
প্রকল্পের আওতায় মোট ১ হাজার ৫৭০টি বিভিন্ন ধরনের যানবাহন এবং ১৩১টি সরঞ্জাম কেনার লক্ষ্যমাত্রা রয়েছে। এরই মধ্যে ৮০৯টি যানবাহন ও ১০১টি সরঞ্জাম কেনা হয়েছে।
প্রতিটি জিপ হবে ২ হাজার ৫০০ সিসির। একেকটির বাজারমূল্য হতে পারে দেড় কোটি টাকার মতো। এছাড়া পেট্রল জিপের বর্তমান বাজারমূল্য প্রায় ৬৪ লাখ টাকা এবং মাইক্রোবাসের বাজারমূল্য প্রায় ৪৮ লাখ টাকা।
- বঙ্গাব্দ, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ইং, বৃহস্পতিবার
আরো খবর
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই
১৩ সেপ্টেম্বর, ২০২৬
আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী
১২ সেপ্টেম্বর, ২০২৬
দুর্নীতি, সার সংকট ও প্রধান বিচারপতি প্রসঙ্গে উত্তপ্ত সংসদ
১০ সেপ্টেম্বর, ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ
১০ সেপ্টেম্বর, ২০২৬
গাবতলী-দাশেরকান্দি রুটের মেট্রো প্রকল্প উঠছে একনেকে
৬ সেপ্টেম্বর, ২০২৬
রাষ্ট্রপতি যাচ্ছেন আজ, প্রস্তুত ঠাকুরগাঁও
৬ সেপ্টেম্বর, ২০২৬
সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন ফারুক
প্রকাশক কর্তৃক শাহ্ আলী টাওয়ার (৬ষ্ঠ তলা), ৩৩ কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। ফোনঃ ০২-৮১৮০২০২।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আমাদের কাগজ (২০১২-২০২০)















