জাতীয় ৬ আগস্ট, ২০১৯ ০৯:৩১

কিছুক্ষন পরেই ডেঙ্গু মশার ওষুধের পরীক্ষা

ডেস্ক রিপোর্ট ।। 

ঘণ্টাখানেক পরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ‘জালে বন্দি’ মশাদের পরীক্ষা শুরু হবে। মশার উৎপাতে অতিষ্ঠ নগরপিতা সুদূর সিঙ্গাপুর থেকে বিমানে করে নিয়ে এসেছেন মশক নিধনের উন্নতমানের তিন ধরনের ওষুধ।

আজ (মঙ্গলবার) বিকেলেই মেয়র সাইদ খোকন ও অন্যান্য কর্মকর্তা এবং রোগতত্ত্ববিদদের উপস্থিতিতে আমদানি করা এই ওষুধ মশার ওপর স্প্রে করা হবে। দেখা হবে এর কার্যকারিতা।

এখন নগর ভবনে সবার মুখে মুখে সিঙ্গাপুর থেকে আনা ওষুধের কার্যকারিতা নিয়ে আলোচনা হচ্ছে। ডেঙ্গুবাহী এডিস মশা দমনে এ ওষুধ কতটা কাজ করে, তা দেখতে অপেক্ষা করছেন সবাই।