ডেস্ক রিপোর্ট।।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরো একজনের মৃত্যূর খবর পাওয়া গেছে। আজ বুধবার(৭ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যূ হয়।
মারা যাওয়া রোগীর নাম আওলাদ হোসেন(৩২)। তিনি মুন্সীগঞ্জ সদরের বাসিন্দা ছিলেন। পিতার নাম তোফাজ্জল হোসেন।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক(প্রশাসন) নাছির উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এ মৃত্যূর ফলে ঢামেকে মৃতের সংখ্যা ১৮ হয়েছে।





















