জাতীয় ১১ আগস্ট, ২০১৯ ০৬:৩৬

ঈদের প্রধান জামায়াত সকাল ৮ টায়ঃ মেয়র খোকন

ইদ্গাহ পরিদর্শনে মেয়র সাইদ খোকন(ছবিঃ সংগৃহিত)

ইদ্গাহ পরিদর্শনে মেয়র সাইদ খোকন(ছবিঃ সংগৃহিত)

জাতীইয় ডেস্ক।।

আবহাওয়া অনুকুলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। তবে, আবহাওয়া প্রতিকূলে থাকলে এবং বৃষ্টিপাতের পরিমান বেশি হলে সাড়ে আটটায় বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে প্রধান জামাত।

রোববার সকালে ঈদগাহ ময়দান প্রস্তুতি কাজ সরেজমিন পরিদর্শন করে এ কথা জানান দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদগাহ ময়দানের প্যান্ডেল নির্মাণ, বৃষ্টি থেকে রক্ষার জন্য ত্রিপল ও সামিয়ানা টাঙানো, অন্যান্য সাজ সজ্জাসহ সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলেও জানান মেয়র। ঈদগাহে প্রায় ১ লাখ মুসল্লির জন্য নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের জন্যও করা হয়েছে আলাদা ব্যবস্থা। ঈদগাহ মাঠে একসাথে ১৪০ জন অযু করার ব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও রাখা হয়েছে ১ টি মোবাইল টয়লেট।

ঈদের সময়ও ডেংগু প্রতিরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান মেয়র। রাজধানীতে ডেঙ্গুর প্রকোপের কারণে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানের অজুখানা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি মশা মারার ওষুধ ছিটানোসহ সব প্রস্তুতি নিয়েছে দক্ষিণ সিটি, জানিয়েছেন মেয়র।