জাতীয় ১৪ আগস্ট, ২০১৯ ১২:৩৩

আবারো ডিএমপি কমিশনার হলেন আছাদুজ্জামান মিয়া

ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া

ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া

জাতীয় ডেস্ক।।

রাষ্ট্রপতির পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব মোঃ ওলিউর রহমান মঙ্গলবার(১৩ আগস্ট) এক প্রজ্ঞাপন জারী করে বিসিএস(পুলিশ) ক্যাডারের কর্মকর্তা জনাব মোঃ আছাদুজ্জামান মিয়া, বিপিএম(বার), পিপিএম, বিপি-৬০৮৮০২০৯৩৩-কে তার অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে আগামী ১৮ আগস্ট ২০১৯ থেকে ১৩ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে একমাস(৩০দিন) মেয়াদে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) এর পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেন।

মঙ্গলবার(১৩ আগস্ট) তার চাকরি জীবনের শেষ দিন হওয়ার কথা থাকলেও আগস্ট মাস জুড়ে নানা শঙ্কা থাকার কারনে সরকার তাকেই এপদের জন্য উপযুক্ত মনে করছে। এরফলে পরবর্তি ডিএমপি কমিশনার নির্বাচিত করার ক্ষেত্রে সময় পাওয়া যাবে বলেও মনে করে সরকার। 

মো. আছাদুজ্জামান মিয়া, ১৯৮৫ সালে সহকারী পুলিশ সুপার (বিসিএস) হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। চাকরি জীবনে পুলিশ সুপার হিসেবে সুনামগঞ্জ, পাবনা ও টাঙ্গাইল জেলায় এবং ডিআইজি হিসেবে খুলনা, চট্টগ্রাম, ঢাকা ও হাইওয়ে রেঞ্জে তিনি দায়িত্ব পালন করেন। 

২০১৫ সালের ৭ জানুয়ারি থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) কমিশনার(গ্রেড-১, সচিব পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করছেন।