জাতীয় ১৭ আগস্ট, ২০১৯ ০১:৪৭

মিরপুরে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট

ডেস্ক রিপোর্ট ।। 

রাজধানীর মিরপুর-৭ নম্বর সেকশনের রূপনগর থানাধীন চলন্তিকা মোড় এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ এ তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি। পাওয়া যায়নি অগ্নিকাণ্ডের কারণ।

এর আগে বুধবার (১৪ আগস্ট) রাতে পুরান ঢাকার পোস্তায় একটি পলিথিনের গোডাউনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।