জাতীয় ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০৫:৪৬

আজও রাজপথে সৌদি প্রবাসীরা, সড়ক অবরোধের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

আজও (মঙ্গলবার) স্বয়ংক্রিয় ভিসা আকামার মেয়াদ বৃদ্ধি এবং সৌদি এয়ারলাইন্সের টিকিটের টোকেনের দাবিতে রাজপথে নেমেছেন সৌদিপ্রবাসী কর্মীরা।

সকাল থেকেই রাজধানীর কারওয়ান বাজারের পাঁচতারকা হোটেল সোনারগাঁওয়ের সামনের রাস্তায় ভিসা আকামার মেয়াদ বৃদ্ধি এবং সৌদি এয়ারলাইন্সের টিকিটের টোকেন প্রদানের দাবি সম্বলিত ব্যানার নিয়ে জড়ো হন তারা। মিছিল নিয়ে সার্ক ফোয়ারা চত্বর প্রদক্ষিণ করেন। এক পর্যায়ে সড়ক অবরোধের চেষ্টা চালান সৌদিপ্রবাসী কর্মীরা সময় পুলিশ তাদের নিবৃত্ত করে দেয়।   

হাতিরঝিল থানা পুলিশ জানিয়েছে, প্রবাসীদের অনেকেই রাতে আশপাশের আবাসিক হোটেলে অবস্থান করেছেন। সকাল থেকেই তারা সাউদিয়ার বাইরে অবস্থান নেন বর্তমানে তারা সড়কের পাশে ফুটপাতে অবস্থান করছেন এই এলাকার যানচলাচল স্বাভাবিক রয়েছে

প্রবাসীকর্মীদের ভাষ্য অনুযায়ীপিঠ দেয়ালে ঠেকে গেছে। অনেকেরই ভিসার মেয়াদ আগামীকাল (৩০ সেপ্টেম্বর) শেষ হচ্ছে। কিন্তু ভিসার মেয়াদ বৃদ্ধি বা বিমান টিকিট রিকনফার্ম করার জন্য তারা এখনও তারা কোনো টোকেন পাননি

এক প্রবাসী বলেন, আমি সৌদিতে একটি প্রতিষ্ঠানের ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করি। আমি কুয়েত এয়ারওয়েজের টিকিট নিয়ে দেশে ফিরেছিলাম ফেব্রুয়ারিতে। জুনে আমার ফেরার কথা ছিল। কুয়েত এয়ারওয়েজ এখনো কার্যক্রম শুরু না করায় সাউদিয়ার টিকিট নিতে এসেছি। আমার টোকেন নম্বর তিন হাজারের পরে। অক্টোবরের প্রথম সপ্তাহে আমাকে ডাকা হয়েছে। তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কায় চারদিন ধরেই আমি এখানে অবস্থান করছি

এদিকে প্রবাসী বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ বলছেন, ভিসা আকামার মেয়াদ বৃদ্ধির সমস্যা সমাধান তার হাতে নেই। কূটনৈতিক তৎপরতাই সমাধান