নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর বেগমগঞ্জসহ সারাদেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদের বিভিন্ন প্রোগ্রামে পুলিশি হামলা ও বাঁধার প্রতিবাদে কালো পতাকা মিছিলের জন্য জাতীয় জাদুঘরের সামনে আজ বুধবার সকাল ১১:৩০ থেকে সাধারণ ছাত্র জনতা ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন।
ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র জনতার ব্যানারে তারা কালো পতাকা মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা হয়েছেন। তারা জানিয়েছেন, ধর্ষকদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
ধর্ষকদের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এখানে আগত সংগঠনগুলো পুলিশের হামলা ও বাঁধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তার বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানান।


















