নিজস্ব প্রতিবেদক
ঢাকা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার বেলা সাড়ে ১২টায় সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে তিনি দোয়া ও মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্না, ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনু, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মারুফ, মাতুয়াইল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শান্তানুর খান, শ্রমিক নেতা আবুল হোসেন প্রমুখ।






















