ডেস্ক রিপোর্ট
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, সিরিজে প্রতিপক্ষ দলকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ ক্রিকেট দল তাদের শক্তিমত্তা প্রমাণ করেছে। সিরিজের শুরু থেকে বাংলাদেশ ক্রিকেট দল যে নৈপুণ্য দেখিয়েছে তা অসাধারণ।
সোমবার (২৫ জানুয়ারি) সফররত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে এক অভিনন্দন বার্তায় এসব কথা বলেন তিনি।
তিনি আশা প্রকাশ করে বলেন, টেস্ট ক্রিকেটেও বাংলাদেশ দল বিজয়ের এ ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখবে। একদিন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ছেলেরা শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে।
সফররত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে অভিনন্দন জানিয়েছেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।






















