আন্তর্জাতিক ডেস্ক।।
স্পীকারের আদেশক্রমে সিনিয়র সচিব ডঃ জাফর আহমেদ খান কর্তৃক স্বাক্ষরিত, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে জারীকৃত প্রজ্ঞাপনে স্পীকারের পক্ষ থেকে বেগম রওশন এরশাদকে বিরোধী দলের নেতা এবং গোলাম মোহাম্মদ আব্দুল কাদের-কে বিরোধী দলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে।
উল্লেখ্য যে বেগম রওশন এরশাদ, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সহধর্মিনী। তিনি বর্তমান সংসদের ময়মনসিংহ-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য। এরশাদের ভাই গোলাম আব্দুল কাদের হলেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য।
আরো পড়ুন': গঠনতন্ত্র অনুযায়ী আমিই জাতীয় পার্টির চেয়ারম্যান: জি এম কাদের
এর আগে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর তার ভাই আর স্ত্রীর নেতৃত্বের টানাপড়েনে ভাঙনের হুমকিতে পড়েছিলো জাতীয় পার্টি।
আরো পড়ুন: থেমে যেতে চলেছে ভাঙনের সুর, ক্ষমতা বণ্টনে জাতীয় পার্টি
এরশাদের ‘শেষ ইচ্ছার’ দোহাই দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের পদটি নিয়েছিলেন তার ভাই জিএম কাদের। তা নিয়ে তখনই আপত্তি করেছিলেন এরশাদের স্ত্রী রওশন। পরবর্তিতে সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে বেগম রওশন এরশাদকে মেনে নিলে তিনিও জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরকে মেনে নেন।




















