নিজস্ব প্রতিবেদক: প্রতিটি হামলার জবাব জনগণ দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে সংক্ষিপ্ত তাৎক্ষণিক বিক্ষোভে শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের ভিত অনেক দুর্বল, তাই বিএনপির বিশাল সমাবেশ দেখে তারা উন্মাদ হয়ে গেছে। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সারা দেশের মানুষ জেগে উঠেছে। সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা বিএনপির সমাবেশে যোগ দিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গণতন্ত্র ফেরাতে মানুষের অধিকার রক্ষার আন্দোলনে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। বিএনপির সমাবেশ মহাসমাবেশে পরিণত হতে দেখে হাছান মাহমুদ সাহেবরা উল্টাপাল্টা বকছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম, যুবদল নেতা গোলাম মাওলা শাহীন, খন্দকার এনামুল হক এনাম, ওমর ফারুক মুন্না, মো. জিন্নাহ প্রমুখ।
আমাদের কাগজ//জেডআই






















