রাজনীতি ১৬ অক্টোবর, ২০২২ ০৩:২৩

সমাবেশের নামে চাঁদা তুলে তারেক রহমানকে পাঠায় বিএনপি: হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সমাবেশ করার নামে বিএনপি সারাদেশে চাঁদাবাজি করছে। আর সেই চাঁদা তারেক রহমানকে পাঠাচ্ছে বিএনপি।

রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে মন্ত্রী আরও বলেন, সমাবেশের নামে বিএনপি চাঁদার প্রকল্প হাতে নিয়েছে। চট্টগ্রাম থেকে চাঁদার অর্ধেক তারেক রহমানের কাছেও পাঠানো হয়েছে।

তিনি বলেন, বিএনপি সমাবেশের নামে সন্ত্রাস করছে। এরকম পরিস্থিতিতে পুলিশ তো জানমালের নিরাপত্তা রক্ষায় ব্যবস্থা নিবে। এরপরও পুলিশ বাঁধা দেয়নি সহযোগিতা করছে। অথচ বিএনপির আমলে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা, বোমা হামলা হয়েছে। এখন কি তাদের সমাবেশে এরকম হামলা হচ্ছে। তারা আওয়ামী লীগ অফিসের সামনে স্থায়ী কাঁটাতারের বেরা দিয়েছিলো। 

এ সময় তিনি, মার্কিন কংগ্রেসে বাংলাদেশে পাকিস্তানি গণহত্যার বিষয়টি উত্থাপন হওয়ায় কংগ্রেসম্যানদের ধন্যবাদ জানান। এর মাধ্যমে জাতিসংঘে বাংলাদেশে গণহত্যার স্বীকৃতির পথ প্রশস্ত হবে বলে তিনি আশা করেন।

আমাদের কাগজ/ইদি