রাজনীতি ২৯ অক্টোবর, ২০২২ ১২:২১

খুলনা সমাবেশ

ফেরানো হচ্ছে বিএনপির নেতা-কর্মীদের অটোরিকশা

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

জেলা প্রতিনিধি: চলমান আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম, ময়ময়নসিংহ ,খুলনার পরে আজ রংপুরে সমাবেশ করবে বিএনপি। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রংপুরে চলছে পরিবহন ধর্মঘট। গনপরিবহন না পেয়ে বিএনপির নেতাকর্মীরা লেগুনা ও অটোরিকশায় করে সমাবেশ স্থলে আসছে। কেউ কেউ আগের দিন রাত থেকেই মাঠে অবস্থান করছে।


তবে নগরে ঢোকার পথে অটোরিকশা থেকে শুরু করে সব ধরনের যানবাহনে শুরু হয় তল্লাশি করছে পুলিশ। পৌনে নয়টার দিকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশাকে নগরে দিকে ঢুকতে দেখা যায়। তবে পুলিশি বাধায় অটোরিকশাটি থামিয়ে দেওয়া হয়। পরে পুলিশ সদস্যরা ওই অটোরিকশার যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে মহানগরের ভেতরে যেতে বাধা দেন। কথা বলে জানা যায়, অটোরিকশার যাত্রীরা গাইবান্ধার সাদুল্যাপুর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

৯টা ১০ মিনিটে বিরামপুর থেকে আসা প্রায় ২০০ নেতা-কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে মডার্ন মোড় দিয়ে সমাবেশস্থলের দিকে যান। এ সময় পুলিশ সদস্যরা ওই বহর আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। সকাল ১০টা পর্যন্ত মডার্ন মোড় এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পুলিশি তল্লাশি শুরু পর থেকে মর্ডান মোড়ে যান চলাচলের সংখ্যা কমে গেছে।

মডার্ন মোড় টহলে থাকা রংপুর মহানগরের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, পুলিশ কাউকে বাধা দিচ্ছে না। তবে সন্দেহ হলে গাড়ি তল্লাশি করা হচ্ছে।

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ কয়েকটি দাবিতে গতকাল শুক্রবার সকাল থেকে রংপুরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে অটোরিকশাসহ অন্য ছোট যানবাহনও সহসা মিলছে না। এতে সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছেন। সড়কে অল্প কিছু অটোরিকশা ও ভ্যান চলতে দেখা গেলেও বাস বন্ধের সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

 

আমাদের কাগজ//টিএ