রাজনীতি ৩১ অক্টোবর, ২০২২ ০৭:৪৯

 সংসদ নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া!

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমনটাই  জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

আজ সোমবার (৩১ অক্টোবর) রাজবাড়ী মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতির জামিনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খালেদা জিয়ার মামলা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।

এদিকে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, রাজপথে রাজনীতির বিষয় ফয়সালা হবে। তবে মামলার বিষয়টি হাইকোর্টে নিষ্পত্তি হবে। এমন কথা বলা আইনের শাসনের লঙ্ঘনের শামিল।

আমাদের কাগজ/ ইদি