নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র রক্ষার জন্য সবাইকে রাস্তায় নামতে বললেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, সবার রাস্তায় আসা উচিত। যাতে করে মানুষ সচেতন হয়। আমরা যদি মনে করি বসে থেকে অধিকার ভোগ করবো, সেটা ভুল হবে। রাষ্ট্রের নাগরিকদের বঞ্চিত করলে আমরা ক্ষতিগ্রস্ত হবো।
শনিবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ড. কামাল বলেন, জনগণ ক্ষমতার মালিক, এটা আমরা সংবিধানে দেখি। এটা শুধু কথার কথা না। সত্যিকার অর্থে যদি আমাদের মালিক হতে হয়, তখন আমরা যদি অধিকারের ব্যাপারে সচেতন না হই, সংঘবদ্ধভাবে কাজ না করতে থাকি, তাহলে সত্যিকার অর্থেই আমরা অধিকার থেকে বঞ্চিত হবো।
জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই জনগণ তাদের অধিকার ফিরে পাবে। কাজেই সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আমাদের আরও গুরুত্ব দিতে হবে।
আমাদেরকাগজ/এইচএম






















