রাজনীতি ২ ডিসেম্বর, ২০২২ ১১:৩৭

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগের যৌথ সম্মেলন শুরু

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সম্মেলন আজ। ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দুই ইউনিটের সম্মেলন যৌথভাবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়।

জাতীয় ও দলীয় সংগীত, দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুক্রবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সম্মেলনটি আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। 


জানা যায়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম বাবু।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আবু আহম্মদ মোহাম্মদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সম্মেলন যৌথভাবে সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, দক্ষিণ শাখার সভাপতি মো. মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ।

এদিকে সম্মেলন ঘিরে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগ। পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যনের আশপাশ এলাকা। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নতুন কমিটিতে শীর্ষপদ পেতে মনোনয়ন সংগ্রহ করেছেন ৩৪০ জন। এর মধ্যে ঢাকা মহানগর উত্তরে মনোনয়ন সংগ্রহ করেছেন ১৮৭ জন এবং দক্ষিণে ১৫৩ জন।

আমাদের কাগজ/এম টি