রাজনীতি ৪ ডিসেম্বর, ২০২২ ০৯:২৮

আজ নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ আবারও আসল নতুন বার্তা। ডেকেছেন জরুরি সংবাদ সম্মেলন। 

জানা যায়, রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আজ(৪ ডিসেম্বর) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

আরও জানা যায়, রোববার বেলা ২টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

দলীয় সূত্র জানায়, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার, পুলিশের সাড়াঁশি অভিযান এবং ১০ ডিসেম্বরের গণসমাবেশের স্থান নিয়ে কথা বলবেন মহাসচিব।

১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। এরমধ্যে ১ ডিসেম্বর থেকে দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে, যা ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

রাজধানীতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। রাজশাহীর সমাবেশ শেষে ফেরার পথে শনিবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীর আমিনবাজার থেকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহসভাপতি নুরুল ইসলাম নয়নসহ ৪ জনকে আটক করা হয়েছে।

শনিবার(৩ ডিসেম্বর) সন্ধ্যার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এদিন সন্ধ্যার পর থেকে রাজধানীজুড়ে ব্লক রেইড শুরু করে পুলিশ।

বিশেষ করে গুলশান, বনানী, মহাখালী ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় অবস্থিত আবাসিক হোটেল, ম্যাসে চলে এই অভিযান।

পুলিশের ভাষ্য, জঙ্গি, সন্ত্রাসী বা সাজাপ্রাপ্ত আসামি ধরতেই এই অভিযান চলছে।

তাছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে রাস্তার দুই দিকে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

আমাদের কাগজ/এম টি