রাজনীতি ৮ ডিসেম্বর, ২০২২ ১১:৫৫

আবারও সংবাদ সম্মেলন ডাকলেন মির্জা ফখরুল 

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ আবারও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জরুরি সংবাদ সম্মেলন ডাক দিয়েছেন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ৩টায় গুলশান চেয়ারপারসন অফিস কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 

দলীয় সূত্র জানায়, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার, পুলিশের সাঁড়াশি অভিযান এবং ১০ ডিসেম্বরের গণসমাবেশের স্থান নিয়ে কথা বলবেন বিএনপি মহাসচিব। 

 

এর আগে বুধবার (৭ ডিসেম্বর)  বিকাল ৩টার দিকে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। 

উক্ত সংঘর্ষের ঘটনায় একজন নিহত হন। এর পর বিকাল সোয়া ৪টার দিকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শুরু করে। 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল কাদের জুয়েলসহ বহু নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।

এ সময় মির্জা ফখরুল কার্যালয়ের সামনে আসেন। প্রথমে তাকে কার্যালয়ের ভেতরে ঢুকতে বাধা দিলেও পরে যেতে বলা হয়। তবে মির্জা ফখরুল কার্যালয়ে না ঢুকে সামনেই বসে থাকেন। এর পর রাত ৮টার দিকে তিনি সেখান থেকে চলে যান। 

প্রসঙ্গত, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার, পুলিশের সাঁড়াশি অভিযান এবং ১০ ডিসেম্বরের গণসমাবেশের স্থান নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলনে আরও একবার এসেছিলেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। 

আমাদের কাগজ/এম টি