রাজনীতি ৯ ডিসেম্বর, ২০২২ ০২:৩২

ফের ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে মরিয়া বিএনপি

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ আবারও ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে মরিয়া বিএনপি। 

জানা যায়, ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবেন বিএনপির একটি প্রতিনিধি দল। শুক্রবার দুপুর দুইটার পর পর  সদস্যের প্রতিনিধি দল বিএনপির পক্ষ থেকে যাবে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

 

প্রতিনিধি দলের ২ সদস্য হলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন ও আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিএনপির প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে যায়। সেখানে ডিএমপি কমিশনারের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন তারা।

বৈঠকে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার জন্য রাজধানীর কমলাপুর স্টেডিয়াম মাঠের জন্য অনুমতি চায় বিএনপি। তবে ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে মিরপুরে সরকারি বাঙলা কলেজ মাঠে গণসমাবেশ করার জন্য প্রস্তাব দেওয়া হয়।

এরও আগে গত এক সপ্তাহে কয়েক দফায় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিএনপি।

প্রসঙ্গত, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখিয়েছে ডিবি।

আমাদের কাগজ/এম টি