আমাদের কাগজ ডেস্কঃ কালীগঞ্জে বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদনের মিছিলে যাওয়ার সময় ছাত্রদল ও যুবদলের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ বেধে যায়।
এ সময় সাতজন আহতের ঘটনা ঘটে। ( ডিসেম্বর ১৬) রোজ শুক্রবার ৭টার দিকে এ ঘটনা ঘটে।সংঘর্ষের পর আহতদের মধ্যে চারজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে। আর বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের বিজয় উল্লাসে মিছিলে অংশ নিতে আসে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলের এক পর্যায় বিএনপির কার্যালয়ের ফটক হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে আসলে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আহত হয় সাতজন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বলছেন, পরিকল্পিত ভাবে নেতাকর্মীদের ওপর এ হামলা করেছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এটি তেমন কিছু না। এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি।
আমাদের কাগজ/এম টি






















