রাজনীতি ১৭ ডিসেম্বর, ২০২২ ০৩:৩৭

স্থগিত গণমিছিলের নতুন তারিখ ঘোষণা বিএনপির

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্কঃ সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি ২৪ ডিসেম্বর পরিবর্তে ৩০ ডিসেম্বর গণমিছিল করবে বিএনপি।

আগামী শনিবার (২৪ ডিসেম্বর) এই গণমিছিল কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে এখন শুক্রবার (৩০ ডিসেম্বর) করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে এই গণমিছিল ৬ দিন পিছিয়েছে বিএনপি। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এর আগে গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের কর্মসূচি দিয়েছিল বিএনপি। একই দিন গণমিছিল কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী বাংলাদেশও।

আমাদের কাগজ/এম টি