রাজনীতি ২৩ ডিসেম্বর, ২০২২ ০৫:৪৮

আ.লীগের সম্মেলনে বিএনপির শীর্ষ তিন নেতাকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের একটা প্রতিনিধি দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এসে আমন্ত্রণ জানায়।

এ সময় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আওয়ামী লীগের প্রতিনিধি দলকে বলেন, আমাদের সব নেতা কারাগারে। সম্মেলনে কীভাবে যাবো?

এর জবাবে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম বলেন, এটা সরকারের ব্যাপার। আমরা দলের পক্ষ থেকে এসেছি। আশা করি আপনাদের প্রতিনিধি দল সম্মেলনে যাবে।

আমাদেরকাগজ/এইচএম