রাজনীতি ২৫ ডিসেম্বর, ২০২২ ০৯:২৯

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য হলেন যারা

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

কাগজ কাগজ ডেস্কঃ ২২তম জাতীয় সম্মেলনের পর বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ড সংসদীয় আসনগুলোতে মনোনয়ন দিয়ে থাকে। শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২২তম সম্মেলনে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেন।

সম্মেলন টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ওবায়দুল কাদের।

 

সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য হলেন:

সংসদীয় বোর্ডের চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সদস্যরা হলেনঃ আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, ওবায়দুল কাদের, রাশিদুল আলম, দীপু মনি।

এছাড়া স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য নির্বাচিত করা হয়েছে,

গঠনতন্ত্র অনুযায়ী বোর্ডের সভাপতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বাকি সদস্যরা হলেন— আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, আব্দুর রাজ্জাক, মুহাস্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, ওবায়দুল কাদের, রাশিদুল আলম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ ও আবদুস সোবহান গোলাপ।


আমাদের কাগজ/এম টি