রাজনীতি ২৬ ডিসেম্বর, ২০২২ ০৮:১৮

১৮০৭ সিসি ক্যামেরায় রসিক নির্বাচন নজরদারি

আমাদের কাগজ রিপোর্ট: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন হাজার ৮০৭টি সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন (ইসি) ঢাকা থেকে পর্যবেক্ষণের পাশাপাশি রংপুরে বসে রিটার্নিং কর্মকর্তাও ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন।

নির্বাচন কমিশনের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের উপ প্রকল্প পরিচালক কমিউনিকেশন স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার আলম তথ্য জানিয়েছেন।

আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রংপুর সিটিতে ভোটগ্রহণ চলবে। গতবারের মতো এবারও ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সেখানে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।

শাহরিয়ার আলম বলেন, রংপুর সিটিতে ২২৯টি কেন্দ্রের মধ্যে ১৮০৭টি সিসি ক্যামেরা থাকবে। যা ঢাকা থেকে পর্যবেক্ষণ করা হবে। এই সিস্টেম রংপুরের রিটার্নিং কর্মকর্তাকে দেয়া থাকবে। তিনিও পর্যবেক্ষণ করতে পারবেন।

এদিকে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, রংপুর সিটির নির্বাচনে ৮৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

ভোটে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে ১৬ জনের ফোর্স। আর সাধারণ কেন্দ্রগুলোতে নিরাপত্তায় থাকবে ১৫ জনের ফোর্স।

দেশেরউত্তরাঞ্চলের এই সিটি করপোরেশনের নির্বাচনে লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

 

 

আমাদের কাগজ/টিআর