রাজনীতি ৫ জানুয়ারি, ২০২৩ ০৮:১২

মির্জা আব্বাসের নামে হাজতি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক: ২০ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আগামী ১৬ জানুয়ারি আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন।

আদালতের দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী বিষয়টি গণমাধ্যমকে জানান। ওই দিন মির্জা আব্বাস ও একই মামলার আসামি তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।

এর আগে গত ২৭ ডিসেম্বর এই মামলায় মির্জা আব্বাস ও আফরোজা আব্বাসের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমপশন (দুদক)।

আমাদেরকাগজ/এইচএম