আমাদের কাগজ ডেস্কঃ লক্ষ্য, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ সেই উদেশ্যে ১০ দফা দাবি রেখেছেন বিএনপি। এছাড়া খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান এতে সভাপতিত্ব রাজধানীতে গণ-পদযাত্রা করবে বিএনপি। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে গাতবলি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে মিরপুর ১০ নম্বর মোড়ে গিয়ে এই গণ-পদযাত্রা শেষ হবে বলে জানা গিয়েছে।
এ নিয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং- এর সদস্য শামসুদ্দিন দিদার জানান, মঙ্গলবার(৩১ জানুয়ারি) দুপুর ২টায় পদযাত্রা কর্মসূচি শুরু হবে। পদযাত্রা শুরুর আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র।
এছাড়া পদযাত্রাপূর্ব সমাবেশে সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তরের বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
আমাদের কাগজ/এমটি






















