নিজস্ব প্রতিবেদক: আগামী শুক্রবার থেকে ছয় উপজেলা, পাঁচটি পৌরসভা ও ৬২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ফরম বিক্রি শুরু করবে আওয়ামী লীগ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা, পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম বিক্রি শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ। ১০ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হবে। প্রার্থীরা প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। ফরম সংগ্রহের সময় প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বহন করতে হবে।
আমাদেরকাগজ/এইচএম





















