আমাদের কাগজ ডেস্কঃ চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করেন। সঙ্গে আছেন তার স্ত্রী মিসেস রাহাত আরা বেগম।
মির্জা ফখরুল সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) চিকিৎসা নেবেন। তার সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও চিকিৎসার জন্য গিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিএনপি মহাসচিব সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের চিকিৎসকের পরামর্শে সেখানে গেছেন। এটি তার ফলোআপ চেকআপ। প্রতিবছরই সেখানে ফলোআপ চেকআপে যেতে হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'চিকিৎসকের পরামর্শে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী সিঙ্গাপুর যাচ্ছেন।'
মির্জা ফখরুল সিঙ্গাপুরের সুপ্রিম ভার্সুলার অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্লিনিকে এবং রাহাত আরা বেগম সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেবেন বলে জানান তিনি।
গত ১৫ জানুয়ারি তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন, দুইদিন চিকিৎসা শেষে বাসায় ফেরেন। এবার গেলেন সিঙ্গাপুরে। ফিরবেন এক সপ্তাহ পর।
আমাদের কাগজ/এমটি






















