নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগেরসাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বিএনপি বলছে রাষ্ট্র কাঠামোর কথা। বর্তমান রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে তারা কোন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। জিয়া থেকে খালেদা জিয়া আঠাশ বছর আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ক্ষমতায় ছিলো। সেই সময় দেখেছি, জিয়াউর রহমানের রাষ্ট্রের গণতন্ত্রকে হত্যা করতে, সংবিধানকে বুটের তলায় পিষ্ট করতে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে গ্রেফতার করে, গুম খুন হত্যা করা, বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, পরাজিত মুসলিম লীগ ও সাম্প্রদায়িক শক্তির রাষ্ট্রে প্রতিষ্ঠা করেছে। সেই রাষ্ট্রের স্লোগান ছিল-আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান।
আজ শনিবার খুলনা মহানগর যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশের প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সেনা অফিসারদের হত্যা করা, রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ দিয়ে কারফিউ গনতন্ত্র চালু করে জিয়াউর রহমান রাতের অন্ধকারে ক্ষমতা দখল করে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল? আর বেগম খালেদা জিয়ার রাষ্ট্র ব্যবস্থা ছিল জঙ্গীবাদের বাংলাদেশ, সন্ত্রাসের বাংলাদেশ, দূর্নীতিবাজদের বাংলাদেশ, দূর্নীতিতে পাচ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল, বিদ্যুৎ দিতে না পেরে গুলি করে হত্যা করেছিল, সার দিতে না পেরে গুলি করে হত্যা করেছিল। ছায়া প্রধানমন্ত্রী ছিল তারেক জিয়া, যে হাওয়া ভবন তৈরী করে গুম, খুন, হত্যার বাংলাদেশে পরিনত করেছিল।
আওয়ামী লীগের এই নেতা বলেন, খালেদা জিয়ার সেই রাষ্ট্র কাঠামোতে আমাদের খুলনাকে খুনের নগরীতে পরিনত করেছিল, সন্ত্রাসের নগরীতে পরিণত করেছিল। রাজনীতিবিদ মনজুরুল ইমাম, সাংবাদিক নেতা হুমায়ুন কবির বালু, মানিক চন্দ্র সাহা সহ অনেককেই হত্যা করেছিল।
তিনি আরো বলেন, শেখ হাসিনা সেই বাংলাদেশকে মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল ও উন্নয়নশীল দেশে রুপান্তরিত করেছেন। শেখ হাসিনার নেতৃত্বেই আজ ঘরে ঘরে বিদ্যুৎ, বয়স্করা ভাতা পাচ্ছেন, বিধবারা ভাতা পাচ্ছেন, পয়ত্রিশ লক্ষ গৃহহীনদের ঘর দিয়েছেন, বছরের শুরুতে শিক্ষার্থীদের এক সেট নতুন বই দিচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ আজ বিশ্বে প্রশংসিত, বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ দেশ এগিয়ে যাবে, শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ হবে আগামী বিশ্বের উন্নত স্মার্ট বাংলাদেশ।
খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ সভাপতিত্বে সমাবেশে প্ধারন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। এছাড়া অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, এডভোকেট সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, আবু হানিফ, মাহফুজুর রহমান সোহাগ, আজিজুর রহমান রাসেল সহ নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালনা করেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন উপস্থিত ছিলেন।
আমাদের কাগজ/এমএসআই/টিআর






















