রাজনীতি ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:১৬

খালেদা-তারেক রহমানের মধ্যে গোলমাল পাকিয়েছে বিএনপি: কাদের

নিজস্ব প্রতিবেদক: বিএনপি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মধ্যে গোলমাল পাকিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কাদের বলেন, আপনারাই তো খালেদা জিয়াকে রাজনীতিতে নিষিদ্ধ করেছেন, রাজনীতি থেকে বিতারিত করেছেন। খালেদা জিয়াকে বাদ দিয়ে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন কেন? মা বেটার মধ্যে গোলমাল পাকানোর জন্য? উদ্দেশ্য ভালো নয়। মতলব পরিস্কার। মা বেটার মধ্যে সমস্যা সৃষ্টি করেছেন আপনারা। আমরা করিনি।  

মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্ব আন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারেস্টার বিপ্লব বড়ুয়া ও মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম। সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা অলেচনা সভা পরিচালনা করেন। এ সময় সর্বস্তরের নেতীকর্মীরা উপস্থিত ছিলেন।

'খালেদা জিয়াকে আওয়ামী লীগের কেন এত মাথাব্যথা? বিএনপি নেতাদের এমন বক্তব্যের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব, তাহলে খালেদা জিয়াকে বাদ দিয়ে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন করলেন? মা-বেটার মধ্যে সমস্যা তো আপনারাই তৈরি করেছেন। চেয়ারম্যান কে ছিল?  চেয়ারপারসন কে ছিল? তাকে বাদ দিয়েছে আওয়ামী লীগ? শেখ হাসিনা? কে বাদ দিয়েছে? বিএনপি।

বিএনপির গঠনতন্ত্রের কথা উল্লেখ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের (বিএনপি) গঠনতন্ত্রের সাত ধারাই আছে, কোনো কোন দন্ডিত ব্যক্তি বিএনপি নেতা হতে পারবে না। দণ্ডিত দেখছি আপনারা খালেদা জিয়াকে বাদ দিয়ে দিয়েছেন। তারপর আরেকজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিলেন তিনিও দণ্ডিত। তিনিও পলাতক, তিনিও টেমন্স নদীর পাড়ে, পালিয়ে গেছেন,  কিভাবে গেছেন?  মুছলেখা দিয়ে। কি করেছেন? অর্থ পাচার। ধরা পড়েছে কোথায়? সিঙ্গাপুরে। তিনি আপনাদের (মির্জা ফখরুল) নেতা, মাথা ব্যাথা আপনাদের। আমাদের কোন মাথা ব্যাথা নাই। খালেদা জিয়া রাজনীতি করলে আমাদেরকে? আদালত যদি তাকে নির্বাচন করতে দেয় আমাদের কি? এতে আমাদের কিছু যায় আসে যায় না৷’

ওবায়দুল কাদের উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি'র গঠনতন্ত্র আছে, সাত ধারা পড়েন। কোন দন্ডিত ব্যক্তি নেতা হতে পারবে না, কোন দুর্নীতিবাজ ব্যক্তিগত হতে পারবে না। কোনো দেউলিয়া লোক বিএনপির নেতা হতে পারবে না।  আপনারাই তো খালেদা জিয়াকে নিষিদ্ধ করেছেন। রাজনীতি থেকে বিতাড়িত করছেন। আরেকজনকে দায়িত্ব দিলেন কেন? মা বেটার গোলমাল পাকানোর জন্য? উদ্দেশ্য ভালো নয়, মতলব পরিষ্কার।

'সুষ্ঠু নির্বাচন দিলে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হবে তাই তো ভয়' বিএনপি নেতাদের এমন বক্তব্যে জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতাদের কথা শুনে মানুষও হাসে, মনে হয় ঘোড়াও হাসে। এই কথা শুনে ঘোড়াও মনে হয় ডিম পেরেছে। এই কথার অর্থ ঘোড়ার ডিম। তিনি বলেন, জনপ্রিয়তা বুঝাতে হলে নির্বাচনে আসতে হবে। নির্বাচনে হলে কী হবে? সেটা বুঝাতে হলে কী দরকার? নির্বাচন। তা না হলে কেমনে প্রমাণ করবেন আপনি বিজয়ী না আমরা বিজয়ী। তাহলে কী ভাবে প্রমান করবেন কার জামানত বাজেয়াপ্ত। বড় বড় কথা বলবেন না। এদেশে ১০০ বছরও শেখ হাসিনা ক্ষমতা আসতে পারবে না এই দম্ভক্তি করেছিলেন আপনার নেত্রী। তিনি এখন কোথায়? শেখ হাসিনা কোথায়। ফখরুল সাহেব বেগম জিয়াকে রাজনীতি করতে দিবেন সময় হলে সেই বেগম জিয়াকে নিয়ে, তার অসুস্থতা নিয়ে, কত রাজনীতি করছেন। প্রতিদিনই মনে হতো এই বুঝি বেগম জিয়া নেই। কি ঠিক না। তারা এমন ভাবে অপপ্রচার করেছে যে, এই বুঝি বেগম জিয়া নেই।

মহিলা আওয়ামী লীগের কমিটি দ্রুত করার পরাপর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ বলেন, নতুন পুরনোদের সমন্বয়ে একটি ভালো কমিটি দেখতে পাবো। বসন্তের কোকিলদের পদ না দিয়ে ত্যাগীদের মূল্যায়নের কথাও হলেন তিনি। সাহস নিয়ে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনীতিতে থাকার পরামর্শ দিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, কে কি বললো সেটাকে পাত্তা দিবেন না। নতুন কমিটি নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হলোনা বলেও আক্ষেপ করেন তিনি।

আমাদেরকাগজ/এমএসআই/এইচএম