রাজনীতি ১৯ মার্চ, ২০২৩ ০৯:৪২

বাংলাদেশকে পাকিস্তান বানাতে দেওয়া হবে না : কাদের সিদ্দিকী 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বাংলাদেশে থেকে কেউ পাকিস্তানের গুণগান গাইলে দেশের বীর মুক্তিযোদ্ধারা তা মেনে নেবে না। একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে বাংলাদেশকে পাকিস্তান বানাতে দেওয়া হবে না। তিনি বলেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের পাশেই থাকতে চাই। শনিবার (১৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে দলটির জেলা শাখার উদ্যোগে প্রতিকৃতি উন্মোচন ও কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, মানুষের পাশে থাকার জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্যই দল গঠন করেছি। 

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে কর্মী সভায় আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য,কৃষক শ্রমিক জনতা লীগ বাংলাদেশের একটি রাজনৈতিক দল। বঙ্গবীর কাদের সিদ্দিকী এই দলের সভাপতি, এবং হাবিবুর রহমান তালুকদার সাধারণ সম্পাদক। ২০০১ সংসদীয় নির্বাচনে দলটি ৩০০টি আসনের মধ্যে ১টি আসনে জয়লাভ করে।

আমাদের কাগজ /এমটি