আমাদের কাগজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রোজা রেখে প্রতিদিন ইফতারির সময় মিথ্যা কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওবায়দুল কাদের বলেন, তাদের (বিএনপির) এসব পুরানো অভ্যাস। তিনি বলেন, মার্কেটে আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে বলেও মনে করছেন তিনি। আজ রবিবার ১৬ এপ্রিল) এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ ছাড়া তিনি জানান, আন্দোলন জমানোর জন্য বিএনপি আগুন জ্বালানোর কৌশল বেছে নিতে পারে।
‘বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আগুন নিয়ে খেলনে সমুচিত জবাব দেওয়া হবে’, যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আমাদের কাগজ/এমটি




















