রাজনীতি ২ মে, ২০২৩ ০৪:০৮

সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিনের স্ত্রী আর নেই

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্ত্রী বেগম নুর আক্তার সরকার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে স্বামী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন নুর আক্তার। মঙ্গলবার (২ মে) দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

মঙ্গলবার বাদ মাগরিব ধানমন্ডি তাকওয়া মসজিদে জানাজার নামাজ শেষে দিনাজপুর নিয়ে যাওয়া হবে। বুধবার (৩ মে) দিনাজপুর জানাজার নামাজ শেষে পারিবারিক করব স্থানে দাফন করা হবে।

এদিকে মৃত্যুর সংবাদ পেয়ে মরহুমের বাসায় বিএনপি আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপি সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদসহ আইনজীবীরা গেছেন।

আমাদের কাগজ/এমটি