রাজনীতি ৪ মে, ২০২৩ ০৫:১৮

হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনি হাসপাতাল ছাড়েন বলে নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসু‌দ্দিন দিদার।

গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। পরে তাকে ভর্তি করে নেওয়া হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলে।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।


আমাদেরকাগজ/এইচএম