নিজস্ব প্রতিবেদক: ৭ দল ও সংগঠনের সমন্বয় গঠিত গণতন্ত্র মঞ্চে সঙ্গে আর থাকছেন না গণঅধিকার পরিষদ। ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ এ জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার দলটির কেন্দ্রীয় কমিটির বৈঠক এই সিদ্ধান্ত হয়।
এই বিষয়ে জানতে চাইলে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, আজকে আমাদের দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক ছিল। সেখানে সিদ্ধান্ত হয়, এখন থেকে আমরা গণতন্ত্র মঞ্চে সঙ্গে থাকব না। তবে, চলমান যুগপৎ আন্দোলনে স্বতন্ত্রভাবে কর্মসূচি পালন করব।
দলটির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বলেন, সরকারবিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে শুধু গণতন্ত্র মঞ্চের মধ্যে সীমাবদ্ধ না থেকে যুগপৎ আন্দোলন আরও বেগবান করতে গণঅধিকার পরিষদ কাজ করবে। তাছাড়া গণতন্ত্র মঞ্চের নেতাদের বিরূপ আচরণে নেতাকর্মীরা অনেকটা হতাশ ছিল। রাতেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি জানানো হবে বলে জানান তিনি।
আমাদেরকাগজ/এইচএম






















