নিজস্ব প্রতিবেদক: কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, এদেশের কৃষক সমাজ ২০০৮ সাল, ২০১৪ সাল, ২০১৯ সালের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপিকে প্রত্যাহার করবে। বাংলার কৃষক সমাজ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৃষকরত্ন শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।
আজ শনিবার (২০ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কৃষক লীগের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা শাখা’র উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কৃষক লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে। নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক খন্দকার শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম-আহ্বায়ক সুরঞ্জিত সরকার বাবলু।
তিনি বলেন, বিএনপি-জামাতের দুঃশাসন বাংলাদেশের কৃষক সমাজ এখনও ভুলেনি। বাংলাদেশের কৃষক সমাজ ভুলেনি ১৯৯৫ সালের মার্চ মাস ব্যাপী ন্যায্যমূল্যে সার আনতে গিয়ে তাদেরকে বিএনপি-জামাত জোট সরকারের গুলিতে জীবন দিতে হয়েছিল। বাংলার কৃষক সমাজ ভুলেনি বিদ্যুৎ চাইতে গিয়ে তাদেরকে কানসাটে জীবন দিতে হয়েছিল। এসময় কৃষকদের মাঝে বিনামূল্যে ১০০ জন কৃষকের মাঝে হাইব্রিড ধানবীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রশিদা চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ.এইচ.এম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মোঃ ওয়াজ কুরুনী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাস্টার, জেলা কৃষক লীগের সহ-সভাপতি হায়দার আলী বেজা সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।




















