রাজনীতি ২৩ মে, ২০২৩ ১২:৩৯

আবারও করোনায় আক্রান্ত মির্জা ফখরুল 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এ বিষয়ে শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকাল ১০টায় কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছেন। গতকাল দুপুর থেকে অসুস্থ বোধ করছিলেন তিনি। এর আগে, মঙ্গলবার (২৩ মে) করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি। 

তিনি আরও জানান, বর্তমানে মির্জা ফখরুল রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার করোনা প্রতিরোধের টিকার চতুর্থ ডোজ নেওয়া আছে। 

এদিকে চিকিৎসাধীন বিএনপির এই মহাসচিবের সুস্থতার কামনায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, এর আগেও বিএনপি মহাসচিব করোনা আক্রান্ত হয়েছিলেন।

আমাদের কাগজ/এমটি