রাজনীতি ৪ জুন, ২০২৩ ০৬:২৭

ঢাকা ১৭ আসনে আ. লীগের মনোনয়ন ফরম নিলেন ৭ জন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দলের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাত জন। গত দুই দিন প্রয়াত অভিনেতা আকবর হোসেন পাঠান (ফারুক) এর মৃত্যুতে শূন্য হওয়া আসনের জন্য মনোনয়ন বিক্রি করছে দলটি।

গতকাল শনিবার থেকে আজ বিকাল ৫ টা পযর্ন্ত ৭ জন মনোনয়ন সংগ্রহ করেছে বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ দপ্তর অ্যাড. সায়েম খান।

তিনি বলেন, ঢাকা ১৭ আসনের জন্য সাত নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মো. ওয়াকিল উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মো. নুরুল ইসলাম তামিজি, গুলশান থানা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আরাফাত আশওয়াদ ইসলাম, মুজিবনগর বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার ও কর্মচারী সমিতির সভাপতি ও সাবেক সচিব মোহাম্মদ মুসা, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাকির হোসেন, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ আবু সাইদ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল খালেক। 

এছাড়া ৯টি পৌরসভার মেয়র পদে ৩১টি এবং ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৩৩ টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। 


আমাদেরকাগজ/এইচএম