রাজনীতি ১০ জুন, ২০২৩ ০৩:২৯

'আলোচনায় ডেকে কথা রাখেনি আওয়ামী লীগ ':ফখরুল 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আলোচনার নামে দুইবার সরকারের প্রতারণার স্বীকার হয়েছে বিএনপি। তৃতীয়বার আর প্রতারণার ফাঁদে পা দেবে না বিএনপি। আলোচনায় ডেকে কথা রাখেনি আওয়ামী লীগ। মির্জা ফখরুল বলেন,সরকার বাংলাদেশকে প্রচণ্ড রকমের ঝুঁকির মুখে ফেলে দিয়েছে । 

শনিবার (১০ জুন) বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আয়োজিত সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, বিদ্যুৎ নাই, জ্বালানি নেই, পাওয়ার প্লান্ট নেই। এত যে ঢোল বাজালো সরকার সেই রিজার্ভ গেল কই? বিদ্যুৎ বিলের বাড়তি বোঝার টাকা গেল কোথায়? সব কিছুর মূল হচ্ছে চুরি। এজন্যই তাদের আর ক্ষমতায় থাকার সুযোগ নেই। তিনি বলেন, বাঘ আর রাখাল বালকের মত ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না। 

তিনি আরও বলেন, ২০১৪ ও ১৮ সালের মত আবারও নির্বাচনে যেতে চায় সরকার। কিন্তু জনগণ তাদের সে আশা পূরণ হতে দেবে না। ২০১৪ ও ১৮ সালে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আলোচনায় গিয়ে কোনো সুফল আসেনি।

আমাদেরকাগজ/এমটি