রাজনীতি ২৫ জুন, ২০২৩ ০৫:৪২

বেঁচে নেই মির্জা আব্বাসের ছোট বোন ইশরাত মির্জা 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের ছোট বোন ইশরাত মির্জা (খুশি) আর নেই। তিনি মহিলা দলের সহ-সভাপতি ছিলেন। 

আজ রোববার দুপুর আনুমানিক ১২টায় রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৬।  

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইশরাত মির্জার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

আমাদেরকাগজ/এমটি