রাজনীতি ২৫ জুন, ২০২৩ ০৯:৪১

সবকিছুর উচ্চমূল্যে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে: সংসদে রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক: সবকিছুর উচ্চমূল্যে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে বলে জানিয়েছে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

রোববার জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।  

রওশন এরশাদ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতির গতি শ্লথ হয়েছে। রিজার্ভে টান পড়েছে। রপ্তানি আয় বাড়ানোর চেষ্টা করতে হবে।

তিনি বলেন, এই বাজেট একদিকে সম্প্রসারণমূলক, আরেকদিকে বিশাল ঘাটতির। চলতি অর্থবছরে বাজেট বাস্তবায়নের অবস্থা ভালো নয়। আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। এই জিডিপি অর্জন কঠিন হবে।

তিনি আরও বলেন, এবারের বাজেট এমন এক সময় হয়েছে যখন নানামুখী চ্যালেঞ্জ ও সমস্যায় বিশ্ব অর্থনীতি। সারা বিশ্বে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে যা গত ৪০ বছরেও দেখা যায়নি। 


আমাদেরকাগজ/এইচএম