রাজনীতি ৪ জুলাই, ২০২৩ ০৫:০০

মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

মঙ্গলবার (৪ জুলাই) বিকাল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে এ বৈঠক শুরু হয়।

এ তথ্য জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আছেন দলের মানবাধিকার-বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এছাড়া রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে রয়েছেন ইইউ’র ডিসিএম স্প্যানিয়ার বার্ন্ড ও রাজনৈতিক কর্মকর্তা সেবাস্টিয়ান।


আমাদেরকাগজ/এইচএম