রাজনীতি ৮ জুলাই, ২০২৩ ০৮:০২

চিফ হিট অফিসার নিয়ে ‘টিপ্পনি কাটলেন’ মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনকে নিয়ে ‘টিপ্পনি কাটলেন’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘বিদেশ থেকে ছেলেমেয়েদের নিয়ে এসে সিটি করপোরেশনে চাকরি দেয়, চাকরিটার নাম হিট অফিসার। তো এখন আমরা হিটেড হয়ে গেলাম।’

মির্জা ফখরুল বলেন, ‘ইসরায়েলি প্রযুক্তি পেগাসাস ব্যবহার করে দেশে বিরোধীদলের নেতাদের ফোন হ্যাক করা হচ্ছে। বিরোধীদলকে দমনের জন্য এবং বিরোধী মত নিশ্চিহ্ন করার লক্ষ্যে তারা (সরকার) এটা করছে। এটা কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি সারা দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাব, গণতন্ত্র ও দেশকে বাঁচাতে এই ভয়াবহ দানব সরকারকে সরানোর জন্য কোনো দ্বন্দ্ব, দ্বিধা বা কালবিলম্ব না করে এখনই সবাইকে রাস্তায় নেমে পড়তে হবে। শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে একটি সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’


আমাদেরকাগজ/এইচএম